মাইক্রোসফটের ডিজিটাল প্ল্যাটফর্ম ব্যবহার করছে রবি
মাইক্রোসফটের ডিজিটাল প্ল্যাটফর্ম ব্যবহার করে বাড়ি থেকে কাজ করছে রবি আজিয়াটা লিমিটেডে কর্মীরা। এর ফলে বর্তমান পরিস্থিতিতে কর্মীদের নিরাপদ কাজের পরিবেশ নিশ্চিত করতে সক্ষম হয়েছে কোম্পানিটি।
সূত্রমতে, পরিবারের সদস্যদের অংশগ্রহণে মাইক্রোসফটের ডিজিটাল প্ল্যাটফর্ম- মাইক্রোসফট টিমস ব্যবহার করে সম্প্রতি ঘরে বসেই সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে পহেলা বৈশাখ উদযাপন করেছে রবির কর্মকর্তারা।
এ বিষয়ে রবি আজিয়টার চিফ ইনফরমেশন অফিসার ড.আসিফ নাইমুর রশিদ বলেন, মাইক্রোসফট ৩৬৫ এর নিরবিচ্ছিন্ন সেবার ফলে ফলে রবি আজিয়াটা সাধারণ সময়ের মতই এখনও দৈনন্দিন ব্যবসায়কি কার্যক্রম পরিচালনা করতে পারছে। রবি দ্রুত ক্লাউড-ভিত্তিক প্ল্যাটফর্মে কার্যক্রম পরিচালনার সিদ্ধান্ত নেয়ার ফলে মহামারী চলাকালীন কোম্পানিটি এর বিভিন্ন বিভাগের মধ্যে সহযোগিতা এবং সমন্বয় অব্যহত রাখতে পেরেছে।
মাইক্রোসফট বাংলাদেশের কান্ট্রি ম্যানেজিং ডিরেক্টর আফিফ মোহাম্মদ আলী বলেন, “মহামারির কারণে বিশ্বব্যাপী সব খতেই কাজের ধরন এবং উৎপাদনশীলতায় পরিবর্তন আসায় আমাদের গ্রাহক এবং অংশীদাররা ক্লাউড কম্পিউটিং এবং প্রয়োজনীয় সফটওয়্যার প্ল্যাটফর্মগুলি ব্যাবহারে উদ্বুদ্ধ হচ্ছে। আমরা রবি আজিয়াটার সাথে কাজ এবং ক্লাউড-ভিত্তিক প্ল্যাটফর্মের মাধ্যমে তাদের দক্ষতা বাড়ানোয় সহায়তা করতে পেরে আনন্দিত। বাংলাদেশের প্রতিটি ব্যক্তি ও সংস্থা যেন আরো সক্ষমতা অর্জন করতে পারে এ লক্ষ্য নিয়েই আমরা কাজ করি।”